Posts

নতুন বছরের উপহার , ভারতের ISRO গড়ল আরো এক নতুন বিশ্ব রেকর্ড ,কিভাবে জানলে গর্বিত বোধ করবেন !!

Image
ইংরাজি নতুন বছর আসতেই পাওয়া গেল সুখবর। আরো একবার ইতিহাস গড়ল ভারত।হ্যাঁ ঠিকই শুনেছেন,একসাথে ৩১ টি কৃত্রিম উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠালো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।এই ৩১ টি উপগ্রহ মহাকাশে পাঠানোর সাথে সাথে মোট ১০০টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর রেকর্ডও গড়ল ভারতবর্ষ। সকাল ৯.৩০ মিনিট সময়কালে ১০০ তম কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়।পোলার সাটেলাইট লঞ্চ ভেইকল(PSLV)  সি—৪০/কার্টোস্যাট২ সিরিজের এর মাধমে  কৃত্রিম উপগ্রহ গুলিকে মহাকাশে পাঠানো হলো। ২০১৭ সালে অগাস্ট মাসে এই রেকর্ড ব্যাবহার করে ব্যার্থতার সম্মুখীন হতে হয়েছিল ইসরোকে।কিন্তু থেমে থাকেননি কর্তৃপক্ষ।প্রস্তুতি আরো জোরদার করে শক্তিশালী PSLV  কে পাঠানো হলো মহাকাশে।মহাকাশের কক্ষপথে কৃত্রিম উপগ্রহ গুলিকে স্থাপন করবে এই রকেটটি।প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন ভারতের আজকের সাফল্য টেকনোলজির দুনিয়ায় অনেক সাহায্য করবে।তিনি আরো বলেছেন এই উপগ্রহের জন্য কৃষক এবং মৎসচাষীরা খুবই লাভবান হবেন। দেশের রাষ্ট্রপতি ও এব্যাপারে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

2018 সালের সেরা 10 সেনাবাহিনীর তালিকা বের হলো, ভারত কত নম্বরে জানলে গর্বিত হবেন !!

Image
দেশের সুরক্ষার জন্য সেনাবাহিনী কত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।বিশেষ করে পাকিস্তান,চীনের মতো শত্রু দিয়ে ঘেরা দেশে সেনাবাহিনী দেশের সব।মোদী সরকার আসার পর থেকে সেনাবাহিনীর শক্তির উপর বিশেষ জোরও দেওয়া হয়েছে।সম্পতি সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ কতটা এগিয়ে তা নিয়ে ১০ টা সেরা দেশের সেনাবাহিনীর নাম প্রকাশিত হয়েছে।ভারত সেই তালিকায় এক ভালো স্থান পেয়েছে জেনে খুশি হবেন আপনারা। আপনাদের জানিয়ে দি, এক্ষেত্রে আমেরিকা সবথেকে এগিয়ে রয়েছে। আমেরিকা দেশ সামরিক ক্ষেত্রে সবচেয়ে বেশি(প্রায় ৪০ লক্ষ কোটি টাকা) টাকা খরচ করে এবং আমেরিকার কাছে প্রায় ১৫ হাজার মতো যুদ্ধ বিমানও রয়েছে।এরপরেই দ্বিতীয় সবচেয়ে বেশি সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।১৪৫০০  ট্যাংক ও ৮৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।রাশিয়ার পর ৩য় স্থানে রয়েছে  চিন।যাদের রয়েছে ২২ লক্ষ সীমান্ত বাহিনী এবং ২৪ লক্ষ রিজার্ভ বাহিনী নিয়ে বিশ্বের সবচেয়ে বড়ো স্থল বাহিনী এবং 3য় শক্তিশালী সামরিক সেনা গঠন করেছে চিন। ভারত রয়েছে চতুর্থ স্থানে।ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ৩৫০০ ট্যাংক এবং ১৭৮৫ টি যুদ্ধবিমান এবং ৩৫ লক্ষ সেনা রয়েছে।সব...

এবার খুচরো সমস্যার ওপর সচেতন হলেন মোদী সরকার আর নিলেন এমন সিদ্ধান্ত যে...

Image
কালো টাকার ব্যবসা বন্ধ করতে বড়ো  নোটবন্দির পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র সরকার।সেই সময় বাজার থেকে প্রচুর পরিমাণ টাকা উঠে যাওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক প্রচুর খুচরো টাকা বাজারে ছেড়েছিল।তার জন্য অবশ্য মোদীজির কথা মতো একটু অসুবিধা হয়েছিল ব্যাবসায়ী ও সাধারণ মানুষের।কিন্তু বর্তমানে আবার টাকা ফেরত এসেছে বাজারে।ফলে অনেক সংখক খুচরো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।তাই এবার দেশের প্রধান প্রধান মুম্বাই,নয়ডা,কলকাতা,হায়দ্রাবাদ চারটি টাকশালে বন্ধ করা হয়েছে খুচরো উৎপাদন।দেশের ইতিহাসে এর আগে কখনো একসাথে ১,২,৫ ও ১০ টাকার উৎপাদন বন্ধ থাকেনি।কিন্তু এবার নতুন ইতিহাস গড়ে একসাথে বন্ধ হলো খুচরো উৎপাদন। RBI একটা কথা পরিষ্কার করে দিয়েছে নতুন খুচরো কয়েন উৎপাদন বন্ধ থাকলেও পুরানো কইয়েন বৈধ থাকবে।এই মুহূর্তে খোলা বাজারে ৬৭৬ কোটি টাকার খুচরো কয়েন থাকায় খোলা বাজারে কয়েনের চাহিদা কমেছে।তাছাড়া দেশের ৪ টি   ট্যাকশালে যথেষ্ট পরিমান কয়েন মজুত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ পুড়লো মোদী বিরোধীদের।কিভাবে জানলে গর্বিত বোধ করবেন..দেখুন ভিডিও

Image
মোদী বিরোধীদের উপর পড়লো বড়ো রকমের ঝটকা। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে ২০১৮ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার বেড়ে হবে  ৭.৩ শতাংশ । ২০১৯ সালে  এবং ২০২০ সালে আর্থিক বৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭.৫ শতাংশ।বিশ্ব ব্যাঙ্ক দাবি করেছে নোটবন্দি এবং GST এর মতো মুখ্য পরিবর্তনের জন্যই ভারতের আর্থিক বৃদ্ধির হার বাড়বে।সব থেকে আশ্চর্যের বিষয় হলো ভারতের এই বৃদ্ধি চিনকে ছাপিয়ে অনেকটা এগিয়ে যাবে।২০১৭ তে চীনের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮০ শতাংশ  এবং ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৭০ শতাংশ। অর্থাৎ চীনের আর্থিক বৃদ্ধির হার ভারতের থেকে বেশি ছিল।কিন্তু জানলে অবাক হবেন ২০১৮ তে চীনের আর্থিক বৃদ্ধির হার  ৬.৪০ শতাংশ কিন্ত ভারতের আর্থিক বৃদ্ধির হার বেড়ে  হয়েছে ৭.৩০ শতাংশ।এইভাবে চলতে থাকলে সামনের বছর গুলোতেও এগিয়ে থাকবে ভারত।বিষজ্ঞদের দাবি এইভাবে এগোতে থাকলে খুব শ্রীঘ্রই বিশ্বে সর্বপ্রথম স্থান দখল করবে ভারত।দেখুন ভিডিও- 24 ghanta

বিজেপির যুব মোর্চার মিছিলকে আটকাতে মিছিলের অনুমতি ডিভিশন বে়ঞ্চের,দেখুন ভিডিওটি..

Image
বিজেপির যুব মোর্চার মিছিলকে ঘিরে অনেক জনবহুল কাঁথিতে। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দিঘা থেকে প্রতিরোধ সংকল্প অভিযান শুরু করা হয় কিন্তু বর্তমান সরকার চাইছে না বিজেপির কোনো রাজনৈতিক সরগোল হয়,সেই কারণে পুলিশ মিছিল আটকে দেওয়ায় প্রথমে এমনটাই বললেন স্থানীয় বিজেপি নেতারা।১ জানুয়ারি কাঁথি থেকে বাইক মিছিল করার কথা ছিল বিজেপির। ১৮ জানুয়ারি সেই মিছিল শেষ হওয়ার কথা কোচবিহারে। প্রথমে সেই মিছিলের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ।হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার শুরু হয় যুব মোর্চার সংকল্প অভিযান। যদিও বৃহস্পতিবার সকালেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। রাজ্য আবেদনে জানায় একটি অনুমোদনহীন সংস্থাকে কী ভাবে মিছিলের অনুমতি দেওয়া হল। দেখুন ভিডিওটি  

নাগরিকদের সুরক্ষা বাড়াতে সরকার আনছেন ভার্চুয়াল আধার আইডি।ব্যবহার করতে শিখে নিন...

Image
আধারে তথ্য গোপন রাখতে নয়া পদক্ষেপের ঘোষণা করেছে ইউআইডিএআই। আর এই পদক্ষেপের ফলে সামনে এসেছে 'ভার্চুয়াল আইডি' তৈরির ঘোষণা।আধার আরো গোপন করতেই এমন কদম ভারত সরকারের, সাধারণ মানুস ভার্চুয়াল আইডি তৈরী করতে গেলে তাকে প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইট খুলে আধার কার্ড গ্রাহক ভার্চুয়াল আইডি করতে হবে।এই সুবিধা পাবার ফলে আর ১২ ডিজিটের আধার নম্বর লাগবে না।  আধারের তথ্য লিক হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক থামাতে এই ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।সহজে তৈরি করা সম্ভব ব্যবহারকারীই এই ভার্চুয়াল আইডি তৈরি করতে ও সরিয়ে নিতে পারবেন ইউআইডিএআই ওয়েবসাইট, এমআধার মোবাইল অ্যাপ ও আধার এনরোলমেন্ট সেন্টার থেকে।ভার্চুয়াল আইডিকে স্বীকৃতি প্রতিটি ই-কেওয়াইসি পরিষেবাকে এটা নিশ্চিত করতে হবে যে আধার নম্বর হোল্ডাররা যাতে ভার্চুয়াল আইডি ব্যবহার করতে পারে। ১ জুন ২০১৮ সাল থেকে ভার্চুয়াল আইডি গ্রহণ করা বিভিন্ন স্বীকৃত এজেন্সিগুলির কাছে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে।আলাদা সময়ে একাধিক আইডি করা যাবে ব্যবহারকারী যখন যেমন প্রয়োজন ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। সেই সংখ্যায় কোনও বাধা নেই। অনেকটা মোবাইল ওটিপি বা পাসওয়ার্ড তৈরির মতো। চাইল...

ছুটির তালিকা থেকে বাদ সরস্বতী পুজোর দিন-চাঞ্চল্যকর সিদ্ধান্তে উত্তাল উত্তর দিনাজপুর।

Image
পশ্চিমবঙ্গের বুকে উত্তরদিনাজপুর জেলায় এক প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে থাকছে না কোনো ছুটি।প্রতি বছর সরস্বতী পুজোয় ছুটি থাকে এই স্কুলে কিন্তু এই বছর হটাৎ করে ছুটি থাকছে না স্কুলে।এই নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।স্কুল শিক্ষকরা জানিয়েছেন প্রতি বছর সরস্বতী পুজোয় ছুটি থাকে স্কুল ,সরস্বতী পুজো হয় বলে।কিন্তু এই বছর প্রাথমিক শিক্ষা সংসদের প্রকাশিত তালিকায় ছুটি থাকছে না সরস্বতী পুজোয়।সবথেকে আশ্চযের বিষয়  তালিকায় সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজ়ু ও স্কুল পরিদর্শক আমিনুল এহসানের সই রয়েছে।কিভাবে উনারা বিষয়টি এড়িয়ে গেলেন,এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিজেপি জেলা সভাপতি নির্মল দাম ক্ষোপ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে নবী দিবসে ছুটি থাকে ,কিন্তু সরস্বতী পুজোয় কেন থাকে না? ইছাকৃত ভাবে এইসব করা হচ্ছে,আমাদের ধর্মীয় আবেগে আঘাত করা হচ্ছে।   এটা তোষণের রাজনীতি।এই বিষয়ে জানার জন্য  সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজ়ুকে   ফোন করা হলেও ,তিনি ফোন তোলেননি। অবশ্য এলাকার   তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি স্বরাজ সাহা  জানান আমরা বিষয়টি দেখছি, ওই দিন নিশ...